মেহেদি হাসান রাকিব নামের এক যুবলীগ কর্মীকে অপহরণ করে নিজ ওয়ার্ড কার্যালয়ে আটকে রেখে বেধড়ক মারধরের ঘটনায় করা মামলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সরকার হাসান শাহরিয়ার এ আদেশ দেন।
এর আগে গত ৩ মার্চ পাঁচলাইশ থানায় ওইদিনের ঘটনায় মামলা করেন ভুক্তভোগী যুবলীগ নেতা মেহেদি হাসান। আজ (মঙ্গলবার) সেই মামলায় আদালতে হাজির হন কাউন্সিলর নুর মোস্তফা টিনু।
আদালত সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) কাউন্সিলর টিনুর আইনজীবীরা জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেসি